মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই শ্রমিকের প্রাণ গেল বাসচাপায়

বাসচাপাই কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেল আরোহী দুই বেকারি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে বরুড়া-লালমাই সড়কে উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে বলে জানান বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

নিহতরা হলেন- জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা অহিদুর রহমান (৪০) ও সাগর মিয়া (২৮)।

তারা বরুড়া পৌরসভার একটি বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুইজন ও আহত আরেক শ্রমিক মোটরসাইকেলে করে মৌলভীবাজারে রাতের খাবার খাওয়ার জন্য আসেন। খাবার খেয়ে তারা ফের বেকারিতে যাওয়ার পথে বাজারের ডায়বেটিক অ্যাসোসিয়েশনের সামনে কুমিল্লা থেকে বরুড়াগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুইজন।

স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে আনা হয়েছে থানায়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী