বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে চাদাবাজির অভিযোগে গ্রামবাসির উপর হামলা

সাতক্ষীরায় চাঁদাবাজির প্রতিবাদ করায় দুজনকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগ সভাপতি মোঃ আবিদ হাসান এর বিরুদ্ধে। এদিকে মারধরের ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে সাতক্ষীরা-যশোর মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখলে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার ২৬ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে পলিটেকনিকের সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এলাকাবাসীরা জানান, সাতক্ষীরা পলিটেকনিকের শেখ ফাহিম ফয়সাল নামের ২য় সেমিস্টারের এক ছাত্রকে ৪ দিন আগে(২২ ফেব্রুয়ারি) তুলে নিয়ে যান একই প্রতিষ্ঠানের ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হাসান ও তার সহযোগীরা। এরপর তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেন তারা।

এছাড়া ব্যাবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির প্রতিবাদ করায় শাফায়াত আলী মুক্ত, ব্যাবসায়ী বাবু ও লাবসা ইউনিয়নের ইউপি সদস্য মনিরুল ইসলামকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করেন কলেজ অত্র ছাত্রলীগ সভাপতি আবিদ হাসানসহ ২০-২৫ জন বহিরাগত সন্ত্রাসী। মারধর ও লুটপাটের পর বাবু নামের স্থানীয় ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে আটকে রাখেন তারা। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

মারপিটের শিকার শাফায়াত আলী মুক্ত ও মেম্বার মনিরুল ইসলাম জানান, ‘শুধু ফাহিম নয়, এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত বহিরাগত ছাত্রদের বিভিন্নভাবে হয়রানি করে থাকে ছাত্রলীগ সভাপতি আবিদ হাসান সহ কয়েক জন ছাত্রলীগ কর্মি। প্রতিবাদ করলে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয় তাদের।

তারা আরও জানান, ‘কলেজ ছাত্রলীগ সভাপতি ও তার সহযোগীরা স্থানীয় বিভিন্ন দোকান থেকে চা, সিগারেট খেয়ে বিল পরিশোধ করে না। এছাড়া দোকান থেকে জোর করে মালামাল নিয়ে চলে যান তারা। প্রতিবাদ করলে ‘‘পকেটে গাজা ঢুকিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি’’ দিয়ে থাকেন ওই কলেজ ছাত্রলীগ সভাপতি। ভুক্তভোগীরা এর সুষ্ঠু বিচার দাবি করেছেন’।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, ‘অপরাধীরা ইতিমধ্যেই চিহ্ণিত হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে’।

এ ব্যাপারে সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হাসানের সাথে মোবাইলে কথা বলা হলে তিনি বলেন, ‘তার ওপর কয়েকজন লোক হামলা করেছিলো। তারা তাকে প্রাননাশের হুমকি দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন