মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গয়ড়ায় এক রত্নগর্ভা মায়ের মৃত্যু

কলারোয়ার গয়ড়ায় এক রত্নগর্ভা মায়ের মৃত্যু হয়েছে।
উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে রত্নগর্ভা মা আলহাজ মোছা. সালেহা খাতুন (৬৭) শুক্রবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে সাতক্ষীরায় ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গয়ড়ায় নিজ বাসভবন চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মরহুমা সালেহা খাতুন চন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ আনোয়ার হোসেনের স্ত্রী। তার বড় পুত্র সাতক্ষীরা সদর হাসপাতালের ইনচার্জ ডা. আসাদুজ্জামান, মেঝ পুত্র সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আক্তারুজ্জামান ও ছোট পুত্র গ্রামীন ফোনের ঢাকা বিভাগীয় অফিসের প্রধান ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান। তার মেঝ পুত্রবধূও সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক।

জানাজা নামাজপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মরহুমার স্বামী আলহাজ আনোয়ার হোসেন, বড় ছেলে ডাক্তার আসাদুজ্জামান, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রাক্তন ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ, বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, কলারোয়া মডেল স্কুলের শিক্ষক মাওলানা কামরুজ্জামান প্রমুখ।

জানাজায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ ইউনুস আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমান বিএসসি, ডাক্তার মেহেরউল্লাহ, সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু রাসেল, কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষক আলহাজ শেখ তামাম আজাদ মেরিন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলারোয়া নিউজের সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, সাতক্ষীরা জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক গাজী শফিউল আলম শফি, আশরাফুজ্জামান মন্টু, হেলাল আনছারী, ফজলুর রহমান, আশরাফুজ্জামান পলাশ, শিক্ষক আশানূর রহমান, ইউপি সদস্য আলহাজ আব্দুল হামিদসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও গুনগ্রাহীরা।

আলোচনা পর্ব সঞ্চালনা করেন কায়বা বাইকোলা মাদরাসার সুপার নাজমুল হুদা, মাওলানা আলাউদ্দীন, শিক্ষক আনোয়ার হোসেন।

জানাজা নামাজ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মরহুমার ছোট পুত্র ইঞ্জিনিয়ার আনিছুজ্জামান।

এদিকে, মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
উল্লেখ্য, মরহুমা সালেহা খাতুন সম্পর্কে সাবেক এমপি হাবিবের বেয়াইন। মিস্টার হাবিবের ভাইঝি হলেন মরহুমার বড় ছেলে ডাক্তার আসাদুজ্জামানের স্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন