বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন 

কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। রাজা বসন্ত রায়ের স্মৃতি বিজড়িত বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে সীমান্ত নদী ইছামতি, কালিন্দী ও কাঁকশিয়ালীর মোহনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদকর্মী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, সূধীবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাওন আহম্মেদ সোহাগের সঞ্চালনায় বার্ষিক বনভোজনে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের সংসাদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, দিপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, কৃষ্ণনগর আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি মাস্টার আফজাল হোসেন, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক অসীত সেন, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, বিশিষ্ট সমাজসেবক হোসাইন আহম্মেদ গোলাম, ভাড়াশিমলা ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ, ইউপি সদস্য আব্দুল খালেক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, মিলেনিয়াম ইলেক্ট্রনিক্সের সত্ত্বাধিকারী সঞ্জয় কুমার ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দীন আহমেদ প্রমুখ।

এ সময় প্রেসক্লাবের বার্ষিক বনভোজন কমিটির আহবায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব মাসুদ পারভেজ ক্যাপ্টেন, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, তাদের পরিবারের সদস্যবৃন্দ, পত্রিকা পরিবেশকগণ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্যাতিমান ব্যান্ডসঙ্গীত শিল্পী সোহাগ ও সাতক্ষীরার আলোচিত শিল্পীবৃন্দ, সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক
  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!