মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজকের এইদিনে পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করেন হাতেম আলী মিয়া

বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া ১৯৪৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ঢাকায় প্রথম সাক্ষাৎ করেন। অতঃপর তিনি ১৯৫০ সালে আওয়ামী মুসলিম লীগ গৌরীপুর থানা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করে দলকে সুসংগঠিত করেন এবং পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে ঐক্যবদ্ধ করে পাক সরকারের চক্ষুশলে পরিণত হয়ে গ্রেপ্তার হন এবং দীর্ঘ ৯ মাস কারাবরণ করেন। তিনি গৌরীপুর আর, কে সরকারি উচ্চ বিদ্যালয় ও রামগোপালপুর পি, জে,কে উচ্চ বিদ্যালয় এর ছাত্র সহ বিভিন্ন এলাকার ছাত্রদের সাথে মিছিল মিটিং করতেন। ২১ফেব্রুয়ারি ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে গিয়ে গৌরীপুর বাজার ময়দানে ইট সাজিয়ে তাতে লালসালু কাপড়ে ঢেকে ফুল দিয়েছিলেন। সে আন্দোলনকে বানচাল করার জন্য নেতাকর্মীদের উপর পুলিশ হামলা চালিয়ে শহিদ মিনার ভেঙ্গে দেয়।

এর পর ১৯৫৩ সালের মার্চ মাসে এ,কে ফজলুল হকের টিকাটুলস্থ বাসায় আলোচনায় প্রথম যোগদানের সুযোগ পান। ১৯৫৪ সালে আবারো জন নিরাপত্তা আইনে গ্রেফতারহীন তিনি। ১৯৫৬ সালে ৬ দফা আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ করার কারণে তিনি পথসভায় গ্রেফতার হন। ১৯৭০ সালে প্রাদেশিক নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে (এমপিএ) নির্বাচিত হন। (৪ঠা মার্চ) ১৯৭১ সালে শহীদ হারুন পার্কের বিশাল জনসভায় পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেগেছেন। তার এই স্মৃতি জাতীর কাছে চির অবিসরণীয় হয়ে থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা