শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসডিএফের জলবায়ূ ঝুঁকি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) প্রধান কার্যালয়ের অধীনে তিনদিন ব্যাপী (২১-২৩ মার্চ) জলবায়ূ ঝুঁকি, অভিযোজন এবং সহনশীলতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপণ এর প্রধান কার্যালয় (জনতা হাউজিং, আদাবের, ঢাকা) এর প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (সিবিসেল) মোঃ মোসাদ্দেক হোসেন’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এসডিএফের বোর্ডস অব ডিরেক্টরস, চেয়ারপার্সন মোঃ আব্দুস সামাদ, সাবেক সিনিয়র সচিব, নৌ-পরিবহণ মন্ত্রণালয়।

উক্ত প্রশিক্ষণে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বিষয়ক পরামর্শ ও মাঠ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের কাজের কর্মকৌশল বিষয়ক পরামর্শ প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক এজেডএম সাখাওয়াত হোসেন।

জলবায়ূ ঝুঁকি বিষয়ক উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন, ক্লাইমেট চেইন্জ বিশেষজ্ঞ ড. একেএম মিজানুর রহমান। প্রশিক্ষণে আবহাওয়া ও জলবায়ূ পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, এ থেকে উত্তোরনের পথ, কিভাবে এই প্রতিকূল পরিবেশ থেকে সহনশীলতা অর্জন করে জীবিকায়ন সম্ভব, গ্রীণ হাউজ গ্যাস কি ক্ষতি করে, ক্লাইমেট রেজিসিয়েন্স এগ্রিকালচার, জেন্ডার সংবেদনশীলতা ও প্রান্তিক পর্যায়ে কাজের ক্ষেত্রে এগুলোর ইতিবাচক বাস্তবায়ন পথ ইত্যাদি বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

অন্যান্যদের মধ্যে আরো আলোচনা করেন, পরিচালক (অপারেশন্স) মোঃ গোলাম ফারুখ, পরিচালক (ফাইনান্স) মোঃ মাহবুবুল আলম, মহাব্যবস্থাপক (এমইএল) মোঃ লুৎফর রহমান, প্রকল্প সমন্বয়কারী এমআইএম জুলফিকার, উপ-মহাব্যবস্থাপক (ওয়াইইজিএস) ড. মোঃ শহিদুল ইসলাম, ব্যবস্থাপক (লাইভলিহুড) কৃষিবিদ মোঃ সাইদুর রহমান, ব্যবস্থাপক (এসডি) তাসলিমা ইসলাম, ব্যবস্থাপক (ইএস) তাসরিমা সুলতানা। এছাড়াও উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত জেলা কর্মকর্তারা।

উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) “রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”। গ্রাম উন্নয়ন তহবিল (ভিডিএফ), এককালীন অনুদান, কমিউনিটি অবকাঠামো নির্মাণ, রিভলবিং বা ঘূর্ণায়মান তহবিল, যুবদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তিসহ নানাবিধ কার্যক্রম এই প্রকল্পের অন্তর্ভূক্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা