বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতা ও জাতীয় দিবসে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে খুলনা রোড মোড়ে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণ করে
শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগ ও
জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুমা রানী বরকন্দাজ, দপ্তর সম্পাদক তাহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনিয়া
পারভীন শাপলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সালেহা আক্তার, সদস্য-ফাহিমা আক্তার, তৈয়েবা রওনক, মনোয়ারা খাতুন, মমতাজ, মাহমুদা,
রেবেকা খাতুন রিক্তা, রোকেয়া, শোভা প্রমুখ।

অপরদিকে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে একই স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুমা রানী বরকন্দাজ, দপ্তর সম্পাদক তাহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সালেহা আক্তার, সদস্য-ফাহিমা আক্তার, তৈয়েবা রওনক, মনোয়ারা খাতুন, মমতাজ,
মাহমুদা, রেবেকা খাতুন রিক্তা, রোকেয়া, শোভা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. মোতাছেম বিল্লাহ,কম্পিউটার প্রশিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

এসময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার তথ্য আপা ও দর্জি প্রশিক্ষণের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ

সাতক্ষীরায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করায় মো. নাজমুল হুসাইনকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির
  • সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা