রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনএসআই’র তথ্যে সাতক্ষীরায় বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ, আটক অভিযুক্তকে কারাদন্ড

সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে সুলতানপুর বড় বাজারের আলমগীর স্টোর্সের গুদামে এ অভিযান চালানো হয়।

এ সময় প্রায় ৮ লক্ষাধিক টাকার ৬২ রকমের প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

আটক ব্যক্তিকে পরে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হাজী আলমগীর হোসেন (৪৫)। তিনি শহরের পলাশপোল এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরুল আমিন জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেয়া গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বুধবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের সুলতানপুর বড়বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় প্রসাধনী ব্যবসায়ী আলমগীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান আলমগীর স্টোর্সের গুদাম থেকে বিএসটিআই অনুমোদন বিহীন জনসন বেবী পাউডার, ক্রিম, লেকমি ক্রিম, ফগস পারফিউম, ক্লিন এন্ড ক্লিন ক্রিমসহ ৬২ রকমের চার হাজার ৫৬টি নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। ওই সব পণ্যের গায়ে কোন বিএসটিআইর সিল ছিল না। নামী দামী কোম্পানীর স্টিকার লাগিয়ে খুচরা ও পাইকারী মূল্যে তা বিক্রি করতেন ওই ব্যবসায়ী।

জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা।

জব্দকৃত পণ্য নষ্ট করা হয়েছে বলে তিনি জানান।

ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, তিনি ঢাকার চকবাজার থেকে ওই সব নিম্নমানের প্রসাধনী ও নামী কোম্পানীর স্টিকার কিনে এনে তা খুচরা ও পাইকারি বিক্রি করতেন। নিজের দোষ স্বীকার করায় ব্যবসায়ী আলমগীর হোসেনকে এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে ছয় মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সাতক্ষীরার উপ-পরিচালক জাকির হোসেন, র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার বজলুর রশীদ।

এ সময় তাদের সাথে ছিলেন সুলতানপুর বড়বাজার কসমেটিকস ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব