শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কপোতাক্ষ নদের নাব্যতা হ্রাস নিয়ে আলোচনা সভা

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের নাব্যতা হ্রাস এবং অন্যান্য নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তরণ ও পানি কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুহফুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, পানি কমিটি নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, অধ্যাপক রেজাউল করিম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, আশরাফুন নাহার, কল্পনা সরকার, সুনন্দা ভদ্র, জিএম শহিদুল্লাহ, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা প্রমুখ।
আলোচনা সভায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মৃতপ্রায় নদীসমূহের বর্তমান পরিস্থিতি এবং কপোতাক্ষ নদের পাখিমারা বিলের কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, দ্রুত টিআরএম চালুসহ পেরিফেরিয়াল বাধ সংস্কার, বেতনা খনন প্রকল্পে টিআরএম সংযুক্ত করার কথা উঠে আসে। এছাড়া বিভিন্ন সমস্যা সমাধান কল্পে দ্রুত সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সাথে মতবিনিময় করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক