শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিতে গেলেন যারা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের ১ম খেলায় যুগিখালী ইউপি একাদশ জয়ী হয়েছে।

সোমবার (১২ জুন) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সরকারি পাইলট হাইস্কুল মাঠে ২ য় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। দিনের ১ ম জয়ী যুগিখালী ইউপি একাদশ ট্রাইবেকারে ৩-১ গোলে চন্দনপুর ইউপি একাদশকে পরাজিত করে।

এদিকে ২য় খেলায় বিকাল ৪ টায় জালালাবাদ ইউনিয়ন বনাম দেয়াড়া ইউনিয়ন মুখোমুখি হয়ে ট্রাইবেকারে ৮-৭ গোলে দেয়াড়া ইউপি জয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ৩য় খেলায় জয়নগর ইউনিয়ন বনাম কেরালকাতা ইউনিয়ন পরিষদের খেলায় ট্রাইবেকারে ৩-০ গোলে জয়ী হয়ে কেরালকাতা ইউনিয়ন পরিষদ সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

একই ভ্যেনুতে মঙ্গলবার বিকালে ১ ম সেমি: ফাইনালে মুখোমুখি হবে পৌরসভা একাদশ বনাম যুগীখালী ইউনিয়ন পরিষদ ও বিকাল সাড়ে ৪ টায় ২য় সেমি ফাইনালে মুখোমুখি হবে দেয়াড়া ইউনিয়ন পরিষদ বনাম কেরালকাতা ইউনিয়ন পরিষদ একাদশ। মাঠে উপস্থিত থেকে খেলাগুলি উপভোগ করেনউপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, সহ কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড,শেখ কামাল রেজা, অবঃ সাবেক রেফারি আলঃ আব্দুর রহিম বাবু,বি,আর,ডি,বি অফিসার এ,এস,এম সোহেল, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের রেজাউল করিম লাভলু,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন করিম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে গাজী মাহবুবুর রহমান মফে, মাহফুজুর রহমান নিশান, স,ম, মোরশেদ আলী, ডালিম হোসেন, বিশাখা তপন সাহা স্ব স্ব ইউ,পি’র সদস্যবৃন্দ।

মেডিকেল টিমে ছিলেন মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির তুষার। খেলা গুলি পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, রাশেদুজ্জামান, আবু সাঈদ, কামরুজ্জামান বাবু, সাইফুল ইসলাম, সাজেদুল করিম তপু, মোমিনুর,রুহুল আমিন, মোশাররফ হোসেন । ধারাভাষ্যে ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা