সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার পানির বিল তিনগুন বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন

কোন আলোচনা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার পানির বিল তিনগুন বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় সচেতন পৌর নাগরিক কমিটির ব্যানারে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রেজাউল ইসলাম রাজা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদ আহমেদ অনজু, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার প্রমুখ।

বক্তারা বলেন, পৌরসভার নিয়মিত পানি থাকে না। মাঝে মধ্যে পানি আসলেও ময়লা থাকে, দুর্গন্ধ থাকে। সুপেয় পানি না থাকায় বিভিন্ন জায়গা থেকে পানি কিনে পান করতে হয়। যা পৌরবাসীর জন্য অত্যান্ত কষ্টকর। পানি সংকটে সাতক্ষীরা পৌরসভার মানুষ যখন দিশেহারা তখনই কোন আলোচনা ছাড়ায় তিন গুন বাড়িয়েছে পানির বিল সাতক্ষীরা পৌরকর্তৃপক্ষ। বক্তারা অবিলম্বে পানির মূল্য স্বাভাবিক করার দাবি জানান। অন্যথায় পৌরসভার নাগরিকবৃন্দ আগামী দিন কঠোর কর্মসুচি গ্রহণ করবে।

পানির মূল্য বৃদ্ধির বিষয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিসতি এ প্রতিবেদককে বলেন পানির মূল্য বেশি করতে হলে গনশুনানী করতে হয় এবং মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। শুধু তাই নয় কাজী ফিরোজ হোসেন সাতক্ষীরা পৌরসভার মেয়র না, তিনি অবৈধভাবে ক্ষমতাই আছে তার কোনো কার্যক্রম করার অধিকার নেই।

চিসতি আরো বলেন কাজী ফিরোজ হোসেন আমাকে আমার চেয়ারে বস্তে দিচ্ছে না গায়ের জোরে, যার কারনে মহামান্য হাইকোর্টে আইনের আশ্রয় নিয়েছি। হাইকোর্টের বিচারপতি কাজী ফিরোজকে আজ সোমবার স্বশরীরে মহামান্য হাইকোর্টে হাজির হয়ে ব‍্যাখ‍্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত