আব্দুর রাজ্জাক চেয়ারম্যান
মনিরামপুরের হরিহরনগর ইউপি নির্বাচন সম্পন্ন


সোমবার (১৭ জুলাই) যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চেয়ারম্যান মাস্টার জহুরুল ইসলামকে (নৌকা মার্কা) পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক (চশমা মার্কা) বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আব্দুর রাজ্জাক চশমা মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৫৯৬১ এবং মাস্টার জহুরুল ইসলাম নৌকা মার্কা নিয়ে ৪৯১২ ভোট পেয়েছেন।
চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। অন্যান্যরা হলেন- মাস্টার ফরিদ উদ্দিন (আনারস মার্কা) ২৬৭২ ভোট এবং তরিকুল ইসলাম (মোটরসাইকেল মার্কা) ১৫৩০ ভোট পেয়েছেন।
ইভিএম পদ্ধতিতে এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এ নির্বাচনে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অত্যন্ত স্বচ্ছভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ বলেছেন- এ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
হরিহরনগর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ২২৬ জন। এরমধ্যে ১৫১১৩ জন ভোটার তাদের ভোটাধিকার ইভিএমের মাধ্যমে প্রয়োগ করেছেন। এরমধ্যে ১৫০৭৫ ভোট বৈধ এবং ৩৮ ভোট অবৈধ। ভোট পড়েছেন শতকরা হারে ৭১.২০।
এ নির্বাচনে ৩ জন ম্যাজিষ্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব, প্রতিটি কেন্দ্রে ১ জন এসআই ২ জন এএসআই সহ ৭ জনের একটি মোবাইল টিম প্রতি তিনটি কেন্দ্রে দায়িত্বে ছিলেন। এ ছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে ১৭ জন আনসার সদস্য, ১ জন ইন্সেপেক্টরের নেতৃত্বে ৭ জনের একটি টিম উপস্থিত থেকে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ভোট গ্রহণ কাজে ৯ জন প্রিজাইডিং ৬১ জন সহকারী প্রিজাইডিং ও ১২২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

