বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে জখম: আটক এক

তুচ্ছ ঘটনার জেরে স্ত্রী ও শ্যালিকাকে নৃশংসভাবে ধারালো দাঁ দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় মাদক ব্যবসায়ী শেখর দাসকে আটক করেছে পুলিশ। সে পারুলিয়ার গড়িয়াডাঙ্গা ঋষিপল্লীর শ্রীরাম দাসের ছেলে।

রবিবার দুপুরে স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে জখম করে সে। খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নৃশংসভাবে স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে জখমের পর প্রত্যক্ষদর্শীদের সামনে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন মাদক ব্যবসায়ী শেখর দাস।

লোমহর্ষক বর্ণনায় শেখর দাস বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি মাদকসেবন ও ব্যবসা করছি। সখিপুর ঋষিপল্লীর মাদক ব্যবসায়ী মন্টু ওরফে কানা মন্টুর থেকে মাদক কারবারে আমার হাতেখড়ি। এনিয়ে প্রতিনিয়ত আমার স্ত্রী সাজিয়া দাসের সাথে পারিবারিক কলহ বাঁধতো। কলহের সময় স্ত্রী কথা শোনেনি, তাই হত্যার উদ্দেশ্যে বাড়ির ধারালো দাঁ দিয়ে স্ত্রী ও শ্যালিকা অনিমা দাসকে কুপিয়েছি’।

এদিকে কুপিয়ে জখমের পর রক্তাক্ত অবস্থায় সাজিয়া দাস ও অনিমা দাসকে হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দু’জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন বলেন, আহত দুই নারীর মাথায় গভীর ক্ষত হওয়ায় তা সার্জারির জন্য নিওরোসার্জন প্রয়োজন।

বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে জখমের ঘটনায় আহতের পরিবার বাদি হয়ে মামলা দায়ের করলে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শেখর দাসকে পুলিশ আটক করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!