শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের শানঝি প্রদেশে একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। চীনা রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার ৮টা ২৬ মিনিটে ইয়ানান শহরের কাছে অবস্থিত শিনতাই কয়লা খনিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় ওই খনিতে প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর থেকে এখন পর্যন্ত নয়জন নিখোঁজ রয়েছেন। তারা ওই খনির ভেতরে আটকা পড়েছেন।

এছাড়াও বিস্ফোরণের ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এর আগে, গত ফেব্রুয়ারিতে নর্দার্ন মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লাখনি ধসে পড়ায় বেশ কয়েকজন শ্রমিক এবং কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। ওই দুর্ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও