সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

হেলাল উদ্দিন, মনিরামপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের জয় বাংলা চত্বরের সামনে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রাজগঞ্জ আঞ্চলিক আওয়ামীলীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামীলীগ উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া, ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্ব^পন ভট্টাচার্য্য তিনি বলেন- বঙ্গবন্ধু হচ্ছেন ধন্য পিতা, শেখ হাসিনা হচ্ছেন ধন্য কন্যা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে দ্রুত গতিতে বঙ্গবন্ধুর স্বপ্ন্নের সোনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান। এর পরবর্তী ধাপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়া।

বিশ্ববাসীর কাছে বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, লিডার অফ হিউম্যানিটি, মানবতার মা, মানবতার নেতা, বিশ্ববাসীর কাছে তিনি হচ্ছেন সখ্যতার প্রতীক, শান্তির প্রতীক। তাই শেখ হাসিনার জন্য আমরা গর্বিত। ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আকবার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন, মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনি, সহকারি অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগের তরুন নেতা শরিফুল ইসলাম চাকলাদার, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম, স্থানীয় যুবলীগ সভাপতি এমএম ইমরান খান পান্নাসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে বিশাল আকৃতির স্বন্দেশের এক কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন