সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভালুকা চাঁদ পুর বন্ধন সমিতির সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচনী ফলাফল ঘোষণা

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজারস্থ বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. এর পঞ্চম বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. ফারুক হোসেন মিঠুর সভাপতিত্বে ২৯সেপ্টেম্বর শুক্রবার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকল সাধারণ সদস্যদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমবায় সমিতির উন্নয়ন, হিসাব সংরক্ষণ, উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা এবং সদস্যদের সমবায়ের প্রতি উদ্ধুদ্ধ করণে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাবেক জেলা সমবায় কর্মকর্তা মো. হাসান মাহমুদ চৌধুরী। বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. এর নির্বাচন কমিটি-২৩ এর অন্যতম সদস্য শিক্ষক মোমতাজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন ৮নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী। সমবায় আইন অনুযায়ী সকল প্রকার নির্বাচনী ব্যবস্থা গ্রহণপূর্বক সর্ব সম্মতি ক্রমে নিম্নরূপ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সভাপতি মো. ফারুক হোসেন মিঠু, সহ-সভাপতি মো. আব্দুল হাকিম খাঁ, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ( সাংবাদিক) , কোষাধ্যক্ষ মো. শাহিনুর রহমান, নির্বাহী সদস্য এস এম আমীরুল ইসলাম এবং আশরাফুজ্জামান সেহাগ । উক্ত নির্বাচিত কমিটি আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আল কালাম আবু অহিদ বাবলু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ ডাবলু।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়