শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং তালিকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

রহমতউল্লাহ আশিক, রাজশাহী: যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক প্রকাশিত‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এর তালিকায় স্থান পেয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে গত ২৭ সেপ্টেম্বর ম্যাগাজিনটি তাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য প্রকাশ করে।

শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ ১৮টি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১০৮টি দেশের ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ র‌্যাঙ্কিং তৈরি করে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

টাইমস্ হায়ার এডুকেশন কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে সরকারি-বেসরকারি মিলিয়ে বাংলাদেশের মোট ২১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২০ তম ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১ তম অবস্থানে রয়েছে। এছাড়াও র‌্যাঙ্কিংয়ে প্রকাশিত অন্য ক্যাটাগরিগুলোর মধ্যে শিক্ষার্থী-শিক্ষক অনুপাতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯তম ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিক্ষার্থীর অনুপাতে ৭ম।

যুক্তরাজ্য-ভিত্তিক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ ২০১৯ সাল থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রকাশ শুরু করে। এই বছরের র‌্যাঙ্কিংয়ে ১৬ দশমিক ৫ মিলিয়ন গবেষণা প্রকাশনা জুড়ে ১৩৪ মিলিয়নেরও বেশি উদ্ধৃতি বিশ্লেষণ এবং বিশ্বব্যাপী ৬৮ হাজার ৪০২ জন গবেষকদের জরিপ প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সামগ্রিকভাবে ২ হাজার ৬৭৩ টিরও বেশি প্রতিষ্ঠান থেকে ডেটা সংগ্রহ করেছে ম্যাগাজিনটি।

উল্লেখ্য, এর আগে ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৩’ এবং ‘ওয়ার্ল্ড ইয়াং ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৩’ এর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান অর্জন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অগ্রযাত্রার ১২তম বছরেই ৬ হাজারের অধিক শিক্ষার্থীসহ শিক্ষা ও গবেষনায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নিয়মিত জায়গা করে নিয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের স্থায়ী ক্যাম্পাসে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করেছে এবং ইউজিসি-এর শর্তানুযায়ী আউটকাম বেজড্ কারিকুলাম অনুসরণ করে বছরে দুই সেমিস্টার ভিত্তিতে পাঠদান চালাচ্ছেন

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্নবিস্তারিত পড়ুন

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করারবিস্তারিত পড়ুন

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ

কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলারবিস্তারিত পড়ুন

  • সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’
  • ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’
  • দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব
  • কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু: সালাহউদ্দিন
  • বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
  • পুলিশের ভেতর কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সেই শিশু সাজিদকে বিদায়, জা*নাজায় হাজারো মানুষের ঢল
  • শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা: নাহিদ ইসলাম
  • ‘রাকসু নির্বাচনের ভোটগণনা ওএমআর মেশিনে হবে’
  • কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি