সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভূমি সেবায় সাতক্ষীরায় শীর্ষে কালিগঞ্জ উপজেলা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ : ভুমি সেবায় কালিগঞ্জ উপজেলা ভুমি অফিস সাতক্ষীরা জেলার মধ্যে শীর্ষে স্থান করায় প্রশংসায় ভাসছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। সাতক্ষীরা জেলার বিগত ৬০ দিনের একটি সমীক্ষায় এতথ্য জানাগেছে।

গত সোমবার (০৯ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর রাজস্ব শাখার তথ্য অনুযায়ী কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসে কোন পেন্ডিং চিঠিপত্র নাই৷ সকল প্রকার রিপোর্ট রিটার্ণে শীর্ষে কালিগঞ্জ উপজেলা। এছাড়া এবছর ভিপি আদায় ১১৭% হয়েছে যা জেলায় সর্বোচ্চ।

প্রদানকৃত তথ্যে দেখাগেছে, এলাকা ভিত্তিক নামজারী নিস্পত্তির তালিকায় শীর্ষে কালিগঞ্জ। বিগত ৬০ দিনে এ উপজেলায় মোট ২ হাজার ৬’শ ১৪ টি নতুন নামজারীর আবেদন হয়। এরমধ্যে ৬০ দিনেই ২ হাজার ৬’শ ৩৯ টি নিষ্পত্তি হয়েছে। উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলীর আপ্রাণ চেষ্টা, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার কারণেই ১৬ দিনেই নামজারীর গড় নিষ্পত্তি সম্ভব হয়েছে। নামজারির আবেদনকারীর মধ্যে ৯১℅ মানুষ ভূমিসেবায় সন্তষ্ট প্রকাশ করেছেন।

বুধবার (১১ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী জানান, যথাযথ নাগরিক সেবার মান বাড়াতে আমি চেষ্টা অব্যহত রেখেছি। ভুমি অফিস থেকে বিভিন্ন এস এফ যেমন ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের এস এফ, দেওয়ার মামলার এস এফ, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ মামলার এস এফ দ্রুততম সময়ে দেওয়া হচ্ছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে উপজেলা ভূমি অফিস ও উপজেলার ৮ টি ইউনিয়ন ভূমি অফিসের কাজ ত্বরান্বিত হয়েছে। উপজেলা রাজস্ব প্রশাসনের কাজ অতীতের যেকোনও সময়ের চেয়ে গতিশীল হয়েছে।

সরকারি সম্পত্তি উদ্ধার, নদী ও খাল পুনুরুদ্ধার কাজ চলছে উপজেলাব্যাপী। এছাড়া বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম গতিশীল রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন