শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বাকি টাকা চাওয়ায় দোকানের মধ্যে কীটনাশক স্প্রে’র অভিযোগ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের দোকান বাকির টাকা চাওয়ায় এক ক্রেতার বিরুদ্ধে কিটনাশক স্প্রে করে ব্যাপক ক্ষয়ক্ষতি অভিযোগ উঠেছে।

এঘটনায় শনিবার (১৪ অক্টেবর) হিজলডাঙ্গা গ্রামের মৃত নিতাই চন্দ্র কুলিনের ছেলে শংকর কুলিন (৪৪) বিবাদী হয়েছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে বিলডাঙ্গার ভৈরব অধিকারীর ছেলে সুশান্ত অধিকারী (৪২) ও তার বাবা ভৈরব অধিকারী (৬৫)কে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ওই এলাকায় শংকর কুলিনের একটি মুদি দোকান রয়েছে। সেখান থেকে ভৈরব ও তার ছেলে সুশান্ত নগদ এবং বাকি মালামাল ক্রয় করে থাকেন। সর্বশেষ লেনদেন তাদের নিকট ৪ হাজার ৮ শত টাকা বাকি হয়। উক্ত টাকা চাইতে গেলে তারা একের পর এক তালবাহনা করে সময় ক্ষেপন করে আসছিল। বিষয়টি নিয়ে একপর্যায়ে তাদের সাথে মন মালিন্যের সৃষ্টি হয়। এমনকি তার স্ত্রী শ্যামলী কুলিন (৩৯) কে মারপিট করিতে উদ্যত হয় সুশান্ত অধিকারী। গত ১২অক্টোবর রাত্রি অনুমান ১০টার দিকে দোকান বন্ধ বাড়িতে যান শংকর কুলিন। পরদিন ১৩ অক্টোবর দোকানের মধ্যে প্রবেশ করে বিভিন্ন খাবারে ও মালামালে বিষের গন্ধ পাওয়া যায়। যা স্থানীয়দের ডেকে দেখানোর পর সেই মালামাল ও খাবারগুলো ফেলে দিয়ে নষ্ট করা হয়। যার অনুমান মূল্য প্রায় ২০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন ভাবে তাদের ক্ষয়ক্ষতি করে আসছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করাবিস্তারিত পড়ুন

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ সামাজিক অপরাধ রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
  • দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
  • দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
  • দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি