শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুরে জনবসতিতে পেল্ট্রিফার্ম, দূর্গন্ধে জনজীবন বিপর্যস্ত

যশোরের কেশবপুর উপজেলার হদগ্রামে জনবসতিতে পেল্ট্রিফার্ম নির্মাণ করায় দূর্গন্ধে জনজিবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বসবাস-সহ কোমলমতি শিশুদের লেখাপড়ায় দারুণ বিঘ্ন ঘটছে।
এলাকাবাসি প্রশাসনের সস্তক্ষেপের মাধ্যমে পেল্ট্রিফার্মটির উচ্ছেদ দাবী করেছেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলা হদগ্রামের সামাদ খাঁর পূত্র ইমরান খাঁ তাদের জমিতে প্রায় ২ মাস মাস পূর্বে একটি কোয়েল পাখির ফার্ম ও একটি পোল্ট্রিফার্ম নির্মাণ করে। ফার্মের ৪/৫ হাতের মধ্যে জালাল মোড়লের পূত্র রবিউল ইসলাম এবং ছেরমান খাঁর পূত্র জালাল খাঁর বসত বাড়ি রয়েছে। বর্তমানে ফার্ম দুইটির দূর্গন্ধে এ দুটি বাড়িতে বসবাসের অনুপযোগি হয়ে পড়েছে। কোমলমতি শিশুদের লেখাপড়ায় দারুণ ভাবে বিঘ্ন ঘটছে।

এ ব্যাপারে জালাল মোড়লের পূত্র রবিউল ইসলাম বলেন, পোল্টিফার্মের দূর্গন্ধে তারা বসবাস করতে পারছে না। খাওয়া-দাওয়াও করতে পারছেনা। এমনকি শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছে না। তিনি ইমরানকে পোল্টিফার্ম বন্ধ করার জন্য অনুরোধ করলেও কোন ফল হয়নি। বরং ইমরান তাদের হুমকী-ধামকী দিয়ে জীবনা নাশের হুমকী দিয়েছে।

অবিলম্বে ভুক্তভোগি মহল প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে পেল্ট্রিফার্মটির উচ্ছেদ দাবী করেছেন।

বিক্ষোভ

কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সানার বিরুদ্ধে ব্রাম্মণডাঙ্গা গ্রামের মৃত রজব আলীর পূত্র গোলাম সরোয়ার ও তার স্ত্রী তহমিনা বেগম কর্তৃক সাজানো চাঁদাবাজীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসির উদ্যোগে বুধবার সকালে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি উপজেলার ব্রাম্মণডাঙ্গা গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে স্থানীয় বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের ৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি পান্না বেগম, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, সদস্য রেহেনা বেগম, হাসিনা বেগম, লাভলী বেগম, হাসিনা বেগম, লাকী বেগম, সবুরন বেগম, গোলাপি বেগম, লাইলী বেগম, সমাজসেবক মনিরুজ্জামান, লেওকত শেখ, নিছার গাজী, নাসির ঢালী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রতন কুমার বিশ্বাস, আশিক খান, ইউনুচ দফাদার, মনোয়ার রহমান, শান্ত হোসেন প্রমুখ।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার ৮নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সানার সাথে ব্রাম্মণডাঙ্গা গ্রামের মৃত রজব আলীর পূত্র গোলাম সরোয়ার ও তার স্ত্রী তহমিনা বেগমের সাথে তুচ্ছ ঘটনায় বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গোলাম সরোয়ার ও তার স্ত্রী তহমিনা বেগম ইউপি সদস্য আব্দুল হালিম সানার বিরুদ্ধে মটরসাইকেল ছিনতাই ও চাঁদাবাজির মামলা করে। উক্ত মামলা সাজানো মিথ্যা মামলা আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা

কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দীন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর হোসেনের সঞ্চালনায় বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন।

বক্তব্য রাখেন সংবর্ধিত পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা