বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড লেখনীর মাধ্যমে সাংবাদিকদের তুলে ধরতে হবে-  এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ের সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা’র নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রেখে চলেছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়শীল দেশের কাতারে। সবই সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে। স্বাধীনতা সংগ্রাম থেকে অগ্রগতির বাংলাদেশ। দেশে যে উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড দেশের মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা’র সিনিয়র সহ-সভাপতি খোন্দকার আনিসুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত রাজা, সাংগঠনিক সম্পাদক গাজী ফরহাদ, অর্থ সম্পাদক সেলিম হোসেন, নির্বাহী সদস্য মেহেদী আলী সুজয়, মীর মোস্তফা আলী, মাহফিজুল ইসলাম আককাজ, মো. আব্দুর রহিম, আব্দুর রহমান, শেখ কামরুল ইসলাম, মো. মাসুদ আলী, রিজাউল ইসলাম, ফাহাদ হোসেন, মো. সোহরাফ হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা