বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা সরকার বারবার দরকার: বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের প্রত্যক্ষ ও উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১৭ কোটি মানুষের কথা ভাবেন। বিশ্ববাসীকে দেখিয়েছেন কিভাবে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াতে পারে। দেশ ও জাতির কল্যাণে নিরলস পরিশ্রম করে পদ্মাসেতু, মেট্রোরেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী টানেল, বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। এছাড়াও দেশে ৫৬০টি মডেল মসজিদ তৈরি করেছেন জননেত্রী শেখ হাসিনা। সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। শেখ হাসিনা সরকার বারবার দরকার।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, মহিলা অধিদপ্তর সাতক্ষীরা’র সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান।

অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগী মো. আব্দুর জব্বার, বীর নিবাস পাওয়া উপকারভোগী বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার, আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগী মো. আব্বাস আলী, উপকারভোগী শিক্ষার্থীর অভিভাক স্বপ্না দাশ, উপকারভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী শিউলি দাস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগী তপন দাস, উপকারভোগী কৃষক জোবাইদা খাতুন, উপকারভোগী প্রতিবন্ধী সিহাব সিদ্দিকী, বয়স্ক ভাতা ভোগী লিয়াকাত শেখ, কৃষক কমলেশ সরকার প্রমুখ।

এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফিংড়ী ইউনিয়নে সরকারের বিভিন্ন উপকারভোগী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্যবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু