বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারের উন্নয়ন বার্তায় সাতক্ষীরা জাগিয়ে তুলছেন অধ্যক্ষ আবু আহমেদ

সরকারের উন্নয়ন বার্তায় সাতক্ষীরা জাগিয়ে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতিক বিজয়ের লক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবু আহমেদ।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আবু আহমেদ ১৫ অক্টোবর বিকাল ৫টায় সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের কৈখালী মাদ্রাসা মোড়ে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় তিনি কৈখালী মাদ্রাসা মোড়ে বিভিন্ন চায়ের দোকান, মুদি দোকান, কাপড়ের দোকান সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এবং পথচারীসহ সাধারণ মানুষের হাতে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রহমত আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিয়ামুতর রহমান স্বপন, শ্রমিক নেতা আবুল হোসেন খোকন, শেখ শওকত হোসেন, ইনতাজ আলী, মুনছুর রহমান, আব্দুল গফ্ফার, স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন মহিলা সদস্য কামরুননেসা, সাংবাদিক খায়রুল ইসলাম, ডা. শামিম, মনিরুল ইসলাম, বশির আহমেদ, সাদ্দাম হোসেন, আশরাফুল, রনি, হৃদয় প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান