শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে ক্লিনিকে সীলগালা ও জরিমানা আদায়

সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক দুটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময়ে ১টি ক্লিনিককে সীলগালা ও অপরটিতে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজাহার আলী।

ক্লিনিকে মেডিকেল প্রাকটিসেস ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, প্রয়োজনীয় লজিস্টিক না থাকা ও মানহীন সেবার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলার নলতা বাজারের ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা ও একই বাজারের ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়েছে। তবে আদালত পরিচালনাকালে ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ আদালতের সন্মানে তড়িঘড়ি করে ক্লিনিকে নিজেরাই অনির্দিষ্টকালের জন্য বন্ধের সাইনবোর্ড লাগিয়ে তালা ঝুলিয়ে দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর ও থানা পুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল