শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মধ্যরাতে রিজভীর সংবাদ সম্মেলন

দলের নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দিনগত রাত ১টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপির জনসমাবেশ নস্যাৎ করতে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না।

তিনি বলেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বুধবারের জনসমাবেশ সফল হবে।

এসময় গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান রিজভী।

এর আগে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলশানের বাসভবন থেকে, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদকে মিরপুরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেলকে নয়াপল্টন থেকে আটক করেছে পুলিশ।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেওয়াজ চৌধুরী শাওন, দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজাসহ গ্রেফতার হওয়া আরও কিছু নেতার নাম তুলে ধরেন রিজভী।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার করছে বলে অভিযোগ করেন রিজভী।

এর আগে গত (১৯ আগস্ট) দিনগত রাত তিনটায় জরুরি সংবাদ সম্মেলন করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেদিনও সন্ধ্যা থেকে দলটির বেশকিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের পরবর্তী রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে স্পিকারের কাছে পদত্যাগপত্রবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা
  • পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ
  • শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ