সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সকল ধর্মের প্রতি সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ: শারদীয় দূর্গা পুজার মহাষষ্টীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ কালিঘাট উদ্বোধন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে রাজারবাগান দাসপাড়া কালি মন্দির প্রাঙ্গণে রাজারবাগান দাসপাড়া কালি মন্দির কমিটির উপদেষ্টা মন্টু কুমার দাস’র কালিঘাট উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাংলাদেশ আওয়ামীলীগ সরকার অসাম্পদায়িক চেতনায় বিশ্বাসী। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ তাদের স্ব-স্ব ধর্মের আচার অনুষ্ঠান সুষ্ঠভাবে নিরাপত্তার সাথে পালন করে থাকে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আসুন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুর্দ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করি। তিনি আরো বলেন, সকল ধর্মের প্রতি সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান এমপি রবি। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও তাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারো বাংলার প্রধানমন্ত্রী করে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ এবং উন্নত স্বপ্নের সোনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।” এসময় এলাকার হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ-আল-হাদী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা যুবলীগের সদস্য যুব নেতা এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, মানস সোম, রাজারবাগান দাসপাড়া কালি মন্দির কমিটির উপদেষ্টা কার্তিক চন্দ্র দাস প্রমুখ। এসময় দলীয় নেতা-কর্মী ও পূজা মন্ডপে আগত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক চাপমুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছেন বলেবিস্তারিত পড়ুন

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় পৃথক পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট ও পৃথক পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল
  • আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট: জ্বালানি প্রতিমন্ত্রী
  • এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
  • সাতক্ষীরার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
  • সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
  • সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ
  • সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন নেতার পদত্যাগ
  • সাতক্ষীরায় সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন