সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘উদ্ভাসিত সবুজের’ মোড়ক উন্মোচন ও সাহিত্য আসর

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা শহরের সুন্দরবন টেক্সটাইল মিলে ‘উদ্ভাসিত সবুজ’ বইয়ের মোড়ক উন্মোচন, কেক কাটা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার তরুণ কবি, সাংবাদিক ও সংগঠক সোহরাব হোসেন সবুজের ৩৭ তম জন্মদিন উপলক্ষে ২ দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।

টেক্সটাইল মিলসের অফিসার্স কোয়াটারের ৪র্থ তলায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে ২য় দিনের এক আনন্দঘন পরিবেশে সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দৈনিক কালের চিত্রের সম্পাদক, বাস মালিক সমিতির সভাপতি ও জেলা আ.লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথির আলোচনা করেন- সাতক্ষীরার সাহিতাঙ্গনের বটবৃক্ষ, টেক্সটাইল মিল হাইস্কুলের প্রধান শিক্ষক ও কবি গাজী শাহজাহান সিরাজ (সৌহার্দ সিরাজ), দেশ টিভির সাংবাদিক ও কবি শরিফুল্লাহ কায়সার সুমন, দেবহাটা উপজেলার জননন্দিত নেতা, সমাজসেবক ও নারী উন্নয়নের অগ্রদূত আলহাজ্ব রফিকুল ইসলাম, টেক্সটাইল মিলস ইন-চার্জ শফিউল বাশার, র্যাব (RAB-6) এর ডিএডি অফিসার ক্যাপ্টেন বাবুল, চ্যানেল ২৪ এর সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সিবিএ নেতা শওকাত আলী। এবং আরো গুণীজন উপস্থিত ছিলেন। ঘরোয়া আনন্দঘন এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন প্রমা ও প্রসেন্জিত সরকার।
বর্ণিল এ অনুষ্ঠানের শুরুতে মোড়ক উন্মোচনের পর শিক্ষক ইলোরা জাকিয়া আহছানী সম্পাদিত ‘উদ্ভাসিত সবুজ’ বই থেকে কবি সোহরাব হোসেন সবুজ তাঁর বেদনাময় জীবনী ‘সংগ্রাম-সাধনায় স্বপ্নময় জীবন’ পাঠ করে শোনান।
এদিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় তাঁরই প্রতিষ্ঠা করা স্কুল ‘আহছানিয়া সেলিমউল্লাহ ক্যাডেট স্কুলে’ ১ম দিন বুধবার একইভাবে কেক কেটে, বইয়ের মোড়ক উন্মোচন করে ও সাহিত্য আসরের আয়োজন করেন স্কুলের শিক্ষকবৃন্দ। স্কুলের কার্যালয়ে অধ্যক্ষ খান আলাউদ্দিনের সভাপতিত্বে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক ও কবি তাঁর জীবনী, সমাজের বাস্তবতার প্রেক্ষাপট তুলে গঠনমূলক আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোমিও কলেজের অধ্যক্ষ ডা: এমএ জাফর সিদ্দিকী। শিক্ষক আবু ফরহাদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কবি আকরম হোসেন, কবি আলী সোহারাব, কবি পারভেজ। এসময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলেবিস্তারিত পড়ুন

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু
  • ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক পৌর কাউন্সিলর সাগর
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • সাতক্ষীরায় সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে- লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান
  • সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?
  • শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ