বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরাঃ সাতক্ষীরায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৬ শে অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হলরুমে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’ র সভাপতিত্বে প্রশিক্ষণ দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ’র সহকারী পরিচালক কে. এম.মাহাবুব কবির, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার, সদর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর হোসেন ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

এসময় শব্দ দূষণ রোধে যানবহনে সরকার ঘোষিত হর্ণ ব্যবহার করতে ও অযথা হর্ণ বাজানো থেকে বিরত থাকতে সবাইকে সচেতন হওয়ার প্রতি গুরুত্ব প্রদান করা হয়।

কর্মশালায় শতাধিক পরিবহন চালক ও শ্রমিক অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্রবিস্তারিত পড়ুন

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষবিস্তারিত পড়ুন

স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল

নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবাবিস্তারিত পড়ুন

  • দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ
  • ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই : এসআরবি
  • বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
  • সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
  • ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী
  • তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
  • প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির
  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়