রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না-এমন একটা আভাস আগে থেকেই ছিল। করোনা মহামারির বৈশ্বিক পরিস্থিতি এখন এ অবস্থায় আছে, তাতে এমন একটা বড় টুর্নামেন্ট আয়োজন করা অবাস্তব, এমন শঙ্কা ছিল খোদ স্বাগতিক অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডেরই। শেষ পর্যন্ত হলো তা-ই। ২০জুলাই সোমবার আইসিসির এক সভা শেষে চুড়ান্তভাবে জানানো হয়েছে, এ বছর আর হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এ বছর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। এরপর আগামী বছর আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরের টুর্নামেন্টটা শেষ পর্যন্ত হবে কি না, এই প্রশ্নটা বড় হয়ে উঠেছিল গত কয়েক মাসে। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুদিন সময় চেয়েছিল। সেই সিদ্ধান্তটাই অবশেষে এসেছে কাল।

করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া এই টুর্নামেন্টের ক্ষতি পুষিয়ে নিতে আইসিসির বড় ইভেন্টগুলোর সূচি নতুন করে ঠিক করা হয়েছে আজকের সভায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটা হবে আগামী বছর অক্টোবর-নভেম্বরে, ১৪ নভেম্বর ২০২১ ধরা হয়েছে ফাইনালের সম্ভাব্য তারিখ। এরপর পরের বছর (২০২২) একই সময় হবে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটির ফাইনাল হতে পারে ১৩ নভেম্বর।

আর ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ওই বছর অক্টোবর নভেম্বরে। ওই টুর্নামেন্টের ফাইনাল হবে ২৬ নভেম্বর।
খেলা ডেস্ক

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর