রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাড়ি ফেরার অপেক্ষায় সাগরে ভাসছেন জাহাজের দুই লাখ কর্মী

জাহাজে কাজ করেন ভারতের তেজস্বী দুজেসা। বাড়ি ফেরার জন্য মুখিয়ে আছেন তিনি। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে জলসীমা বন্ধ। ফলে তেজস্বীর মতো বিশ্বজুড়ে প্রায় দুই লাখ মানুষ, যাঁরা জাহাজে কাজ করেন, তাঁরা সমুদ্রে আটকা পড়েছেন।

তেজস্বীদের এই দলে কার্গো জাহাজের প্রকৌশলী থেকে বিলাসবহুল প্রমোদতরির কর্মীরাও রয়েছেন। জাহাজে কাজ করেন, এমন বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন। বিশ্বজুড়ে জাহাজের কর্মীদের আটকে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, জাহাজগুলো সমুদ্রে আটকে পড়ায় সেখানে মানবিক সংকট দিন দিন বাড়ছে।

করোনার সংক্রমণ ব্যাপক আকার ধারণ করার আগে এই কর্মীরা জাহাজে চেপে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু করোনার সংক্রমণ বাড়তে থাকায় বিভিন্ন দেশ তাদের স্থল, জল ও আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ফলে অনেক জাহাজকর্মীর যাত্রা শেষ হলেও তাঁরা আর দেশে ঢুকতে পারছেন না। এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলেছেন তেজস্বী। একটি বার্তায় তিনি লিখেছেন, ‘আমি নিজেকে ধরে রেখেছি। কারণ, আমার আসলে কিছু করার নেই।’ তিনি ভারতের একটি কার্গো জাহাজে কাজ করেন। তেজস্বীর মতো প্রায় ৩০ হাজার ভারতীয় কর্মী এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। মহামারির কয়েক মাস আগেই তাঁরা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন।

তেজস্বী বলেন, ‘সর্বশেষ ২০০ মিটার দৈর্ঘ্যের এই জাহাজ থেকে মাটিতে পা রেখেছিলাম গত ফেব্রুয়ারি মাসে।’ জাহাজের কর্মীরা সাধারণত ছয় থেকে আট মাস টানা কাজ করে থাকেন। এরপর আরেক দল কর্মীর কাছে জাহাজ বুঝিয়ে দিয়ে জাহাজ থেকে নামতে পারেন। কিন্তু করোনা মহামারির কারণে এবার সেটা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে তাঁদের বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করতে যুক্তরাজ্যে একটি আন্তর্জাতিক মেরিটাইম সামিট অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।

প্রমোদতরিতে কারিগরি শ্রমিক হিসেবে কাজ করেন ফিলিপাইনের চেরোকি সাপাজো। গত জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে কার্নিভ্যাল এক্সট্যাসি নামের প্রমোদতরিতে ওঠেন তিনি। এই সময় করোনা সম্পর্কে তেমন কিছুই জানতেন না ৩১ বছর বয়সী এই ব্যক্তি। এরপর সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। এ ছাড়া আরেক প্রমোদতরি ডায়মন্ড প্রিন্সেসে করোনা হানা দেয়। মার্চে কার্নিভ্যাল এক্সট্যাসি আবার ফ্লোরিডায় ফিরে আসে এবং যাত্রীদের নামিয়ে দেয়। কিন্তু এবার আর কর্মীদের নামতে দেওয়া হয় না। পরবর্তী সাত সপ্তাহ তাঁদের ওই তরিতেই থাকতে হয়। সাপাজোকে চার মাস ধরে এই জাহাজেই থাকতে হয়েছে। এরপর গত ২ মে বাহামা দ্বীপপুঞ্জের বন্দরে জাহাজ পৌঁছালে তাঁর মতো প্রায় ১ হাজার ২০০ কর্মীকে আরেকটি জাহাজে তুলে দেওয়া হয় ফিলিপাইনে পৌঁছে দেওয়ার জন্য। এরপর ২৯ জুন তাঁরা ফিলিপাইনে পৌঁছান। কিন্তু এখানেই শেষ হয়নি এই যাত্রা। এরপর তাঁকে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। তিনি বলেন, ‘আপনি ভয় পাবেন। কারণ, আপনি জানেন না আপনি আদৌ বাড়ি ফিরতে পারবেন কি না, কত দিন আপনাকে জাহাজে থাকতে হবে। এটি কঠিন। সত্যি, বেদনাদায়ক।’

সারা বিশ্বে যে পরিমাণ জাহাজকর্মী রয়েছেন, তার এক-চতুর্থাংশ ফিলিপাইনের নাগরিক। জানা গেছে, দেশটির প্রায় ৮০ হাজার জাহাজকর্মী এখনো সমুদ্রে আটকা পড়ে আছেন। এমন অনিশ্চয়তার কারণে সমুদ্রে আটকা পড়ে থাকা বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন। ফ্লোরিডার পুলিশ জানিয়েছে, সেখানে ফিলিপাইনের এক নাগরিক আত্মহত্যা করেছেন। এসব ঘটনার পর জাহাজ পরিচালনা করেন, এমন প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের এমন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠিও দেওয়া হয়েছে সম্প্রতি।
সূত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের