মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় জেলা প্রশাসনের উদ্যোগে ৫২ তম মহান বিজয় দিবস উদযাপন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: ১৬ ডিসম্বের মহান বিজয় দিবস, বাঙ্গালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি স্বাধীনতার সুখ পেয়েছিল এদিন।

জন্ম নিয়েছিল একটি স্বাধীন দেশ বাংলাদেশ এবং নিজেদের একটি লাল-সবুজের পতাকা। বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। সেই বিজয়ের ৫২ বছর পূর্তির দিন শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩। দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্ক শহীদ মিনারে (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর সূর্যোদয়ের সাথে সাথে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবকপ অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এবং প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর সাতক্ষীরা স্টেডিয়ামে সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিসের উদ্বোধন করা হয়।

পরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশনী, রক্তদান কর্মসূচি, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন মো. আবু সুফিয়ান রুস্তম, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরসহ আওয়ামী লীগের নেতা কর্মী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক