রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রক্তের গন্ধ পাওয়া রোনালদো অসাধারণ

কাল রাতেই সিরি ‘আ’তে নতুন রেকর্ড গড়েছেন। দ্রুততম সময়ে ইতালিয়ান লিগে পঞ্চাশ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শিরোপা দৌড়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী লাৎসিওকে কাল রোনালদোর দুই গোলেই হারিয়েছে জুভেন্টাস। এই ফরোয়ার্ডের প্রশংসায় তাই নতুনভাবে মেতেছেন দলের কোচ মরিসিও সারি।

দলের প্রয়োজনের মুহূর্তে আর মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে রোনালদোর দুর্দান্ত ফর্ম ফিরে পাওয়ার অভ্যাস অনেক পুরোনো। বাজে ফর্মে মৌসুম শুরু করা রোনালদো এবার চার ম্যাচ হাতে রেখেই ৩০ গোল পেয়ে গেছেন লিগে। রোনালদোর স্তুতি গাইতে গিয়ে সারি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো যখন রক্তের গন্ধ পায়…ও তখন অসাধারণ। প্রতি ম্যাচের বিরতিতে নিজেকে সামলে নেয়। এটা শুধু শারীরিক দক্ষতা নয়, মানসিকও। প্রতি ম্যাচেই সে অনেক শক্তি খরচ করে। কিন্তু প্রতিবারই সেটা কাটিয়ে ওঠে। আর শুধু পায়ের কাজে নয়, মানসিকতায়ও সে বিশ্ব মানের।’

লিগে ৩০ ম্যাচে ৩০ গোল করেছেন রোনালদো। আর ৫ গোল করলেই ইউরোপিয়ান গোল্ডেন শু’র দৌড়ে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডফস্কিকে টপকে যাবেন। আর যদি ৬ গোল করতে পারেন, তবে সিরি ‘আ’তে ৩৬ গোলের রেকর্ডটি ভেঙে ফেলবেন রোনালদো। ২০১৫-১৬ সালে এই সারির অধীনেই নাপোলিতে রেকর্ডটি করেছিলেন গঞ্জালো হিগুয়েইন। হিগুয়েইন আবার এখন রোনালদোর সতীর্থ।

সারির ধারণা, রোনালদোর পক্ষে কাজটা করা সম্ভব, ‘ও যদি কোনো কিছুতে মনোযোগ দেয়, তবে আটকানো খুব কঠিন। আমরা দেখব আগামী কয়েক ম্যাচে ওকে বিশ্রাম দেওয়া সম্ভব কি না। সে যদি ছন্দে থাকে, তাহলে অবশ্য দরকার হবে না।’

৪ ম্যাচ হাতে রেখে দুইয়ে থাকা ৮ পয়েন্টে এগিয়ে আছে জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের কথা চিন্তা করে তাই রোনালদোকে বিশ্রাম দিতেই পারেন সারি। কিন্তু ২০১৫ সালের পর আবারও ইউরোপিয়ান গোল্ডেন শু জেতার সম্ভাবনা দেখতে পাওয়া রোনালদো কি বিশ্রাম নিতে রাজি হবেন?

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর