রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ প্রত্যাহার

মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই ফতেউর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

রোববার দুপুরে ইয়াবাসহ একটি বেসরকারি সংস্থার শাখা ব্যবস্থাপক জামিনুর ইসলামকে আটকের পর ঘুষ নিয়ে ওই রাতেই ছেড়ে দেয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়।

সোমবার সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও কী কারনে তাকে প্রত্যাহার করা হয়েছে তা জানাননি।

স্থানীয় সূত্র জানায়- রোববার দুপুরে ইয়াবাসহ আর্স বাংলাদেশ নামের বেসরকারি সংস্থার রাজগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক জামিনুর ইসলামকে রাজগঞ্জ বাজারের পেট্রোল পাম্পের সামনে থেকে আটক করেন এসআই ফতেউর রহমান। ওই রাতেই মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারেন। ওই রাতেই সহকারী পুলিশ সুপার সোহেব আহম্মেদ খান রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে যান। পরদিন তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই ফতেউর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ আসে।

সহকারী পুলিশ সুপার সোহেব আহম্মেদ খান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন- তাকে প্রশাসনিক সিদ্ধান্তে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা