শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (৩০) এক যুবক নিহত এবং চালক জাকির হোসেন (২৯) আহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের লাউড়ী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়- যশোরমুখী ট্রাক লাউড়ী রাস্তা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত যুবক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।

আহত মোটরসাইকেলচালক জাকির হোসেনকে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। জাকির হোসেন কেশবপুর উপজেলার নতুন মূলগ্রামের নুর ইসলামের ছেলে।

মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন- ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একজন মারা গেছেন। আহত জাকির হোসেনকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- মরদেহ পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে এবং আহত জাকির হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন।

মনিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ কলারোয়া নিউজ কে বলেন- মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার (২৯ জানুয়ারি) মর্গে পাঠানো হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের