শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ কালিগঞ্জে মানববন্ধন

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও সবোর্চ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে কালিগঞ্জের নলতায় অবস্থিত নবকিরণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। প্রথমে সংগঠনের কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নলতা হাসপাতাল এলাকায় মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।

সেখানে সংগঠনের সভাপতি আহসান কবির টুটুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবুল কালাম বিন আকবারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মুহিত, শ্যামনগরের জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সংগঠনের সদস্য মৌরিন ইসলাম, ঐশ্বরিয়া দাস, আব্দুর রহমান প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ছোটনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সারাদেশে নারী ও শিশু ধর্ষণকারীদের সবোর্চ্চ শাস্তির দাবি করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড