শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারাগারেই মারা গেলেন পুতিনের প্রতিপক্ষ রাশিয়ার বিরোধী নেতা নাভালনি

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন রাশিয়ার আলোচিত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। তার মৃত্যুর ‍বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার কারা কর্তৃপক্ষ।
খবর বিবিসির।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে চলাফেরার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই অসুস্থতা থেকেই তার মৃত্যু হয়। রুশ বিরোধী দলীয় নেতার মৃত্যু নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, হঠাৎ কী কারণে, কীভাবে নাভালনির মৃত্যু হলো, সেবিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি। কারণ জানতে কারাগারের চলমান নিয়ম অনুযায়ী ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

২০২১ সাল থেকেই কারাবন্দি রয়েছেন নাভালনি। আলোচিত এই নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। উগ্রপন্থায় উসকানি এবং অর্থায়নের অভিযোগে ২০২৩ সালে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হয় নাভালনিকে। সবশেষ পেনাল কলোনি নামে সাইবেরিয়ার একটি কারাগারে বন্দি রাখা হয় তাকে।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা