রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে -এমপি শাহীন চাকলাদার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সুপরিকল্পনা নিয়ে রাজনীতি করেন বলেই আজকে দেশ উন্নয়নের মহাসড়কে। আগামী ২০২১ সালের আগেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবায়ে রাখতে পারবে না। দলীয় কর্মকান্ড চলবে সংগঠনের নিময়ানুযায়ী। সংগঠন যত শক্তিশালী হবে, সরকারও তত শক্তিশালী হবে।
গতকাল সন্ধ্যায় কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান পিরোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ারের পরিচালনায় প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফফার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ খাতুন প্রমুখ।
প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার কেশবপুরে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে প্রধান অতিথি হিসাবে ১ কোটি ৬ লাখ টাকা ব্যায়ে প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন। পরে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা ইউনিটের উদ্যোগে ঘুর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ৩২৩টি পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে সাড়ে ১৪ লাখ টাকা ও সবজী বীজ বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা