শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ভাই-বোনদের বঞ্চিত করে জমি জবরদখলের চেষ্টা ॥ ১৪৪ ধারা জারি

যশোরের কেশবপুর পল্লীতে ভাই-বোনদের বঞ্চিত করে জমি দখল করে বাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। যে কোন সময় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকায় আদালত ওই বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করেছে।
যশোরের অতিরিক্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত ও এলাকাবাসি সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মৃত হোসেন আলী গাজীর পূত্র মোবারক আলী গাজী তার সন্তানদের ২টি পদে চাকুরী দেওয়ার শর্তে ১৯৮৫ সালের দিকে পাঁজিয়া এম এম দাখিল মাদ্রাসার নামে ১১১ নং মাদারডাঙ্গা মৌজায় সাবেক ৫৬৮ নং দাগ ও হাল ৬২৩ দাগে ১১ শতক জমি দান করেন। ২টি পদে চাকুরী দেওয়ার শর্ত পূরণ না হওয়ায় পরবর্তীতে পাঁজিয়া এম এম দাখিল মাদ্রাসা অন্যত্র জমি ক্রয় করে সেখানে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে উক্ত দানের সম্পত্তি ফেরত পাওয়ার জন্য মোবারক আলী গাজীর ৯ ছেলে-মেয়ে বিভিন্ন জায়গায় দেন-দরবার করেন। কিন্তু মাদ্রাসার সুপার ও সভাপতি যোগসাজগে মোবারক আলী গাজীর ৯ ছেলে-মেয়ের মধ্যে ৮ ছেলে-মেয়েকে বাদ দিয়ে এক ছেলে আফসার আলী গাজীর নামে লিখে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকুরীরত আফসার আলী গাজীর দ্বারা তার ৮ ভাই-বোনদের বঞ্চিত করে জমি জবরদখল করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আফসার আলী উক্ত বিরোধপূর্ন জমির সামনের পজিশনে ইতিপূর্বে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করে তা ভাড়া দিয়ে প্রতিমাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এদিকে উক্ত জমির পিছনের অংশ জবরদখল করে আফসার আলী সম্প্রতি বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। এসময় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা দেখা দেয়। এব্যাপারে আশরাফ আলী গাজী বাদী হয়ে তার ভাই আফসার আলী গাজীকে আসামী করে যশোরের অতিরিক্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে গত ৬ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিজ্ঞ আদালত রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকায় উক্ত বিরোধপূর্ণ জমিতে কেশবপুর থানার মাধ্যমে ১৪৪ ধারা জারি করেছেন।
ইমেইলে

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা