মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হেফাজতে থেকে প্রথমবারের মত সরকারি আদেশ জারি করলেন কেজরিওয়াল

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজতে থেকে প্রথমবারের মত আদেশ জারি করেছেন ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির মন্ত্রী অতীশি রোববার এক সংবাদ সম্মেলনে কেজরিওয়ালের জারি করা আদেশ সম্পর্কে জানান।

এ বিষয়ে দলীয় একটি সূত্র জানিয়েছে, আদেশটি ভারতের পানি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত এবং এই নির্দেশিকাটি নোটের মাধ্যমে পাঠানো হয়েছিল।

সংবাদ সম্মেলনে অতীশি বলেন, ইডি হেফাজত থেকে দিল্লির মুখ্যমন্ত্রী শহরের কিছু এলাকায় পানি এবং নর্দমার সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, কেজরিওয়াল কারাবন্দি থাকলেও ‘কোনো কাজ থেমে থাকবে না। ‘

কেজরিওয়াল পানির অভাবে ভুগছে এমন এলাকায় পর্যাপ্ত পানির ট্যাঙ্কার মোতায়েন করার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন অতীশি। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতেও তিনি নিজের কথা নয়,দিল্লির মানুষ ও তাদের সমস্যার কথা ভাবছেন। ‘

সম্প্রতি দিল্লির আবগারি নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। আম আদমি পার্টি জানিয়েছিল জেলে থেকেই সরকার চালাবেন মুখ্যমন্ত্রী। সেই মতো হেফাজতে আটক থেকেও সরকারকে প্রথমবারের মত আদেশ জারি করলেন তিনি।

তথ্যসূত্র :ইন্ডিয়া টুডে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!