শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনে আয়োজিত কুচকাওয়াজ, শরীর চর্চা ও মনোজ্ঞ ডিসপ্লেতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এর পরে দুপুর ২ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, মুহাঃ আবুল খায়ের, সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান, মোহাম্মদ হাবিবুল্লাহ, আনোয়ার কবির, ওয়ালিদুর রহমান, রবিউল ইসলাম তুহিন প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ।
অনুষ্ঠান শেষে স্বাধীনতা দিবসের এই দিনে শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্বাধীনতা দিবসে উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চীপ ইনস্ট্রাক্টর রঞ্জন কুমার সরকার, চীপ ইন্সট্রাক্টর ধর্মদাশ সরকার, চীপ ইন্সট্রাক্টর মো. মাহবুবুর রহমান, চীপ ইন্সট্রাক্টর (আরএসসি) মো. আব্দুল আলিম, ইন্সট্রাক্টর শরিফুল ইসলাম, ইন্সট্রাক্টর আবুল কালাম আজাদ, মো. শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে খুলনা রোডস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের কুচকাওয়াজ, শরীরনচর্চা ও ডিসপ্লে অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এবারের কুচকাওয়াজে ১ম স্থান ও শরীর চর্চা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন বিদ্যালয়টি।
এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে ২৬ মার্চ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়