শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি হাইস্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোকিত এই দিনে সকল বীর মুক্তিযোদ্ধা শাহাদাতবরণকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান।
প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু’র সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ মতিউর রহমান।
বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ ইয়াহিয়া ইকবাল, আব্দুল হাসান, গাজী মোমিন উদ্দিন ও শেখ মুস্তাফিজুর রহমান। এ দিবস টি উপলক্ষে আলোচনা, স্বাধীনতার প্রামাণ্য ভিডিও প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সকালে র‍্যালি সহকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর পরে সাতক্ষীরা স্টেডিয়ামে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচিতে কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে তে অংশগ্রহণ করেন।
বিদ্যালয় প্রবন্ধ প্রতিযোগিতা চিত্র অংকন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর উপর বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবশেষে শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়।
দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিল্লুর রহমান।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করে বিদ্যালয়ের শিক্ষার্থী আবু নাহিদ সাদী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী