শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কৃষকের পৈত্রিক জমিতে দোকান ঘর নির্মাণে বাধা!

সাতক্ষীরার কলারোয়ায় এক নিরহ কৃষক তার পৈত্রিক জমিতে দোকান ঘর নির্মাণ করতে পারছে না বলে অভিযোগ উঠেছে।

অসহায় ওই কৃষক হামলা সংঘর্ষের আশংকা করছেন।

ঘটনাটি ঘটেছে- কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের গাজনা গ্রামে।

নিরহ কৃষক মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে লোকমান সাংবাদিকদের জানান- তার গাজনা মৌজায় পৈত্রিক ৯শতক জমি আছে তিনি ওই জমিতে একটি দোকান ঘর নির্মাণ করবেন। কাজ শুরু হওয়ার পর থেকে প্রতিবেশি মোনজেল মোড়ল পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন প্রকার হয়রানী করে আসছে। এমনকি আদালতে মিথ্যা ও হয়রানীমূলক মামলাও দিয়েছে।

এ বিষয়ে সরসকাটি পুলিশ ক্যাম্পের এএসআই ইমাম হোসেন বলেন- ওই জমি নিয়ে বিরোধ চলছে। আদালতের একটি আদেশ পেয়ে তফশিল বর্ণিত সম্পত্তিতে উভয় পক্ষ শান্তি শৃংখলা বজায় রাখার নিমিত্তে নির্দেশ প্রদান করা হয়েছে। একই সাথে আগামী ২৫ জুলাই-২৪ তারিখে নিজ নিজ সাক্ষ্য প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিজ্ঞ আদালতে হাজির হওয়ার বলা হয়েছে।

এদিকে মোনজেল মোড়লের কাছে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

অন্যদিকে নিরহ কৃষক মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে লোকমান এই মিথ্যা মামলা প্রত্যহার ও হয়রানীর হাত থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল