সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চাকুরীজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা

কলারোয়া উপজেলা চাকুরীজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‘সমৃদ্ধ জীবনের জন্য স্মার্ট ক্রেডিট ইউনিয়ন’- এই শ্লোগানে শনিবার সকাল ১১টায় কলারোয়া সরকারি প্রাইমারী স্কুলের অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক তাহমিনা পারভীন লিলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ গ অঞ্চলের ডিরেক্টর মো. আরিফ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়ার সমবায় অফিসার অনিমেষ কুমার দাস, ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ চ অঞ্চলের ডিরেক্টর ডা. নোয়েল চালর্স গোমেজ, খুলনা ও সাতক্ষীরা ক্লাস্টারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, খুলনা ও সাতক্ষীরা জেলা ম্যানেজার মো. মামুনুর রহমান মিয়া, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা।

সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন কলারোয়ায় চাকুরীজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ বকুল।

বার্ষিক প্রতিবেদনে ২০২২-২০২৩ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব-নিকাশ, লভ্যাংশ বন্ঠন পেশ ও অনুমোদন এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও নিরীক্ষা সংশোধনী অনুমোদন, ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ ও অনুমোদন পাঠ ও অনুমোদন করা হয় এই সাধারণ সভায়।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

শেষে ক্রেডিট ইউনিয়নে জমাকৃত সর্বোচ্চ শেয়ার সঞ্চয়কারী ১জন, নিয়মিত লেনদেনকারী সদস্যদের মধ্যে এবং সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মধ্যে বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার