মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব রেকর্ড গড়েও সু-সংবাদের পরিবর্তে দুঃসংবাদ পেলেন রিজওয়ান

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি অ্যাসিড টেস্ট হিসেবে নিয়েছিল পাকিস্তান। কিন্তু এই আসরেই ধেয়ে এলো দুঃসংবাদ। উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। তার আর নিউজিল্যান্ডে বিপক্ষে চলমান সিরিজে খেলা হবে না। পাকিস্তান ক্রিকেটে বোর্ডের বরাতে এ নিউজ করেছে সামা টিভি।

দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সময় ইনজুরিতে পড়েন রিজওয়ান। এ সময় তাকে রিটায়ার্ড হার্ট ব্যাটসম্যান হিসেবে মাঠের বাইরে চলে যেতে হয়।

পরীক্ষা নিরীক্ষার পর টিম ডক্টর তাকে এই সিরিজে আর না খেলতে পরামর্শ দিয়েছে। তিনি বলেছেন, রিজওয়ানের বিশ্রাম ও পুনর্বাসন দরকার পুরোপুরি ফিট হতে।

ইনজুরির আগে এই ম্যাচেই রিজওয়ান বিশ্ব রেকর্ড গড়েছেন। বিরাট কোহলি ও সতীর্থ বাবর আজমের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন। টি টোয়েন্টিতে সবচেয়ে কম ম্যাচ খেলে তিন হাজার রানের মালিক হয়েছেন রিজওয়ান।

মাত্র ৭৯ ইনিংস খেলে এই রেকর্ড গড়েছেন বাবর। এই রেকর্ড গড়তে গিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক কোহলি ও বন্ধু বাবরকে।

পাকিস্তান ক্রিকেটে রিজওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সবশেষ ম্যাচেও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

এদিকে রিজওয়ানকে ছাড়া তৃতীয় ম্যাচে খেলতে নেমে কিউইদের বিরুদ্ধে গতরাতে হেরেছে পাকিস্তান।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা