শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তাঁর পরিবারের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য্য ও তাঁর পরিবারের সকলের সুস্থতা কামনা করে রাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে রাজগঞ্জ বাজারস্থ ঝাঁপা ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে, ইউনিয়ন যুবলীগের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, তাঁর সহধর্মিনী যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য ও পুত্র সূপ্রিয় ভট্টাচার্য্য শুভ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

এতে ঝাঁপা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ওবায়দুর রহমান সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেনের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল লতিফ, প্রভাষক মিজানুর রহমান, ঝাঁপা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাস্টার মো. সাইদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক মো. রুহুল কুদ্দুস, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সোহেল রানা, যুবলীগ নেতা মো. শিমুল হোসেন প্রমুখ। এছাড়া এ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রীসহ তাঁর পরিবারের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন রাজগঞ্জ মডেল মাদ্রাসার শিক্ষক ক্বারী মো. আব্দুল গণি।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি