বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করতে হবে- রফিকুল হাসান

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় ভাবে ছোট খাটো বিরোধ নিস্পত্তি করতে পারে গ্রাম আদালত। উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনার জন্য গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করার জন্য বলেন যশোর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মো: রফিকুল হাসান।

রবিবার (১২ মে) সকালে কেশবপুর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের দুই দিন ব্যাপী ‘ স্থানীয় সম্পদ আহরন ও বাজেট ব্যবস্থাপনা’ কোর্সে’ আলোচনায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, গ্ৰাম আদালত সরকারের আইনি আদালত। গ্রাম আদালতে এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি, মামলার নথি সংরক্ষন ও সকল রেজিস্টার আপডেট করার নির্দেশ প্রদান করেন।

এছাড়া উপজেলার সব ইউনিয়নে কর্ম দিবসে সাপ্তাহিক গ্রাম আদালতের মামলার শুনানী করা এবং গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এলাকায় প্রচার-প্রচারনাসহ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স পরিচালক (এনআইএলজি প্রশিক্ষণ) মো: তুহিন হোসেন, কোর্স সমন্বয়কারী উপজেলা সহকারি কমিশনার (ভুমি), সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যবৃন্দ।

প্রসংগত ; স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন