সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমি বিরোধে মিথ্যা ধর্ষণ মামলায় হয়রানির অভিযোগে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মাদক ব্যবসায়ী পরিবার কর্তৃক কলেজ ছাত্রকে মিথ্যা ধর্ষন মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের কুলিয়া দুর্গাপুরের মেনা মোল্লার ছেলে শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমার ভাই মাহাফিজুল ইসলাম সখিপুর কলেজে বিএ অনার্সের ছাত্র। আমরা দরিদ্র পরিবার হওয়ায় লেখাপড়ার পাশাপাশি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করি। জমি জমা সংক্রান্ত বিষয়ে কালিগঞ্জের বসন্তপুর গ্রামের সাগর শিকদারের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। উক্ত সাগর নিজে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। জমি জমা নিয়ে আমাদের হয়রানির করার জন্য সাগর প্রায়ই হুমকি দিতো। সম্প্রতি আমার ভাই কলেজ ছাত্র মাহাফিজুল ইসলাম মাদকসহ সাগরকে আটকে পুলিশকে সহযোগিতা করে। প্রায় ১মাস জেল হাজত খাটে সে। এঘটনায় সাগর তার উপর ক্ষিপ্ত হয় এবং তাকে হয়রানির করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এদিকে সারা দেশ ধর্ষনের প্রতিবাদ উত্তাল ঠিক তখনই প্রতিশোধের নেশায় পাগল হয়ে ওই মাদক ব্যবসায়ী সাগর নিজের কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে তার ৭ম শ্রেণির পড়ুয়া কন্যা শারমিন সুলতানাকে দিয়ে ধর্ষণের নাটক সাজিয়ে থানায় মিথ্যা অভিযোগ করে। এঘটনায় পুলিশ মাহাফিজুল ইসলামকে আটক করে জেলা হাজতে প্রেরণ করে। এই ধর্ষন মামলার কোন ভিত্তি নেই, সম্পূর্ণ সাজানো এবং পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলা দায়ের করে। ধর্ষনের মামলা হলে অবশ্যই তার মেডিকেল টেষ্ট লাগবে, ধর্ষনের আলামত লাগবে। কিন্তু ওই কন্যার মেডিকেল টেষ্ট করা হয়নি এবং তার ধর্ষনের কোন আলামতও নেই। উক্ত মামলায় যে সময় ও স্থান উল্লেখ করা হয়েছে সেখান থেকে প্রায় ৫কিলোমিটার দূরে আমাদের বাড়ি কুলিয়াদূর্গাপুরে অবস্থান করছিল। প্রকৃতপক্ষে যেদিন আমার ভাই মাহাফিজুল কে আটক করা হয় সেদিন থানায় আমাদের শালিস মিমাংসার কথা ছিলো। সেখানে মাহাফিজুল উপস্থিত হলে সাগর শিকদারের মিথ্যা মামলায় তাকে আটক করে কারাগারে প্রেরণ করে।

তিনি আরো বলেন, আমার ভাই মাহাফিজুল এলাকায় একজন নম্র ভদ্র শিক্ষার্থী হিসেবে পরিচিত। শুধু মাত্র মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার বিরুদ্ধে ধর্ষনের মামলা দিয়ে বিভিন্ন গণমাধ্যম ও পত্রপত্রিকায় সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশণ করে সামাজিকভাবে হেয় এবং হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি ধর্ষিতার দ্রুত মেডিকেল টেস্ট করানো হোক এবং সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের বিশ্বাস মেডিকেল টেস্ট এবং সুষ্ঠু তদন্ত হলে আমরা ন্যায় বিচার পাবো। ওই মাদক ব্যবসায়ী সাগর শিকদারের ষড়যন্ত্রের বিষয়টি পরিস্কার হবে।

তিনি অবিলম্বে ধর্ষিতার মেডিকেল টেস্ট এবং সুষ্ঠু তদন্তপূর্বক মাহাফিজুল ইসলামকে মিথ্যা মামলায় দায় হতে অব্যহতি ও মাদক ব্যবসায়ী সাগর কর্তৃক মিথ্যা মামলা করায় তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ