শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পরিচিতি ও সাধারণ সভা বয়কট করে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পরিচিতি ও সাধারণ সভা বয়কট করে সংবাদ সম্মেলন করেছেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ আশরাফ আলী।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগের নেতা-কর্মী নিয়ে গঠিত ক্লাব ঐক্যপরিষদ ও জাতীয় পার্টি নিয়ে স্বাধীনতা ঐক্যপরিষদ অংশগ্রহণ করে। নির্বাচনে ২৭ টি পদের মধ্যে ১৭ টি পদে ক্লাব ঐক্যপরিষদ এবং সাধারণ সম্পাদকসহ ১০ টি পদে স্বাধীনতা ঐক্যপরিষদ জয়লাভ করে। নির্বাচনের পর আওয়ামীলীগ সমর্থিত ক্লাব ঐক্যপরিষদ সাতক্ষীরা স্টেডিয়াম ভবনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন ও খুলনা রোড মোড়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া, নবনির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানকে ক্লাব ঐক্যপরিষদের পক্ষ থেকে স্টেডিয়াম ভবনে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

তিনি বলেন, শুভেচ্ছা বিনিময়ের পর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্রীড়া সংস্থার নির্বাচিত সদস্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর দুটি ছবি সাধারণ সম্পাদকের হাতে তুলে দেয়া হয়। তাকে অনুরোধ করা হয় পুরাতন ছবিগুলো সরিয়ে নতুন ছবি দুটি টাঙানোর জন্য। এসময় নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান পাশে থাকা জাতীয় পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ তাদের প্যানেলের লোকজন ছবি দুটি নিতে অস্বীকৃতি জানিয়ে ক্ষিপ্ত হয়ে অশালীন আচরণ করতে থাকেন। বিষয়টি পদাধিকার বলে সংস্থার সভাপতি জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে অবহিত করে ছবি দুটি টাঙানোর জন্য অনুরোধ করা হয়। তিনি এ ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেন। তবে, অদ্যবধি ছবি দুটি হলরুমে টাঙানো হয়নি।

অত্যান্ত দুঃখ প্রকাশ করে শেখ আশরাফ আলী আরো বলেন, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে ক্রীড়া সংস্থার হলরুমে টাঙানো ছবি সম্মিলত ব্যানারটিও খুলে ফেলা হয়েছে। এছাড়া, নানান অনিয়ম ও কটুক্তি করে ক্লাব ঐক্যপরিষদের নির্বাচিত নেতা-কর্মীদের অপমানিত করায় সাধারণ সম্পাদকের ডাকা পরিচিতি সভা ও সাধারণ সভা বয়কট করা হয়েছে। যতক্ষণ না ক্লাব ঐক্যপরিষদের দাবী পূরণ করা হবে, ততক্ষণ বয়কটের সিদ্ধান্ত বহাল থাকবে।

এসময় উপিস্থত ছিলেন ক্লাব ঐক্যপরিষদের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরি, যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম, কোষাধক্ষ্য আল-আমিন কবীর চৌধুরি ডেভিড, সদস্য কাজী আক্তার হোসেন, আব্দুল মান্নান, ইদ্রিস আলী বাবু, ফারহা দীবা খান সাথী, রুহুল আমিন, খন্দকার আরিফ হোসেন প্রিন্স, লুৎফর রহমান সৈকত, মীর্জা মনিরুজ্জামান কাকন প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা