মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধ সমাবেশে রেঞ্জ ডিআইজি’র এসপি তোফায়েল আহম্মেদ

খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মোঃ তোফায়েল আহাম্মেদ বলেছেন, ধর্ষর্ণ প্রতিরোধে পুলিশ, জনতা এক হয়ে কাজ করতে হবে। সকলের সহযোগীতা ছাড়া সমাজ থেকে কোন অপরাধ নিমর্ূল করা সম্ভব না। পুলিশ জনগনের বন্ধু তাই পুলিশের কাজ সম্পন্ন করতে জনগনকে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধ কমে আসবে।

শনিবার (১৭অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নওয়াড়াপাড়া ইউনিয়নের আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেবহাটা থানার ব্যবস্থাপনায় ইউনিয়ন বিট কার্যালয়ের ব্যবস্থাপনায় নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (অপারেশন এন্ড ট্রাফিক) মোঃ তোফায়েল আহাম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন মাদক, নারী নির্যাতন, ধর্ষণ, চোরাচালান রোধে পুলিশের পাশাপাশি জনগনের সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে। আজ সারা দেশে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে বিট পুলিশিং সমাবেশ পালন করছে পুলিশ, তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে এবং দেবহাটা থানার সেকেন্ড অফিসার ও নওয়াপাড়া বিট অফিসার এসআই নয়ন চৌধুরীরর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক তদন্ত উজ্জল কুমার মৈত্র, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুু।

অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য আকবর আলী, আসমোতুল্লাহ আসমান, মিজানুর রহমান, নুরুজ্জামান সরদার, নওয়াপাড়া ইউনিয়ন কমিউনিটিং পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, আস্কারপুর আলিমিয়া কল্যাণ সংস্থার সভাপতি আকদাছ হোসেন মন্টুসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিওবিস্তারিত পড়ুন

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান