শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দিনদুপুরে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ২০

সোমবার (৮ জুলাই) দিনদুপুরে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ইউক্রেনজুড়ে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে আল আরাবিয়্যাহ। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এই হামলায় কিয়েভের এক শিশু হাসপাতাল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যতটা সম্ভব প্রাণহানি কমিয়ে আনতে সব সংস্থাগুলো কাজ করছে। রুশ বাহিনী বিভিন্ন শহর লক্ষ্য করে ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় বিভিন্ন শহরে অবকাঠামো, বাণিজ্যিক ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত করেছে।

কিয়েভ শহরের মেয়র ওলেক্সান্ডার ভিলকুল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে হামলায় সাতজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছে। অন্যদিকে জেলেনস্কির শহর ক্রিভি রিহে ১০ জন এবং ৩১ জন আহত হয়েছে।

দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের পোকরভস্কে ক্ষেপনাস্ত্র হামলায় ৩ জন নিহত হয়েছে।

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনায় ‘শান্তি’ ফেরাতে কিয়েভ এবং মস্কো সফরের করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। গত শুক্রবার অরবানের সঙ্গে বৈঠকে পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করার দিকে শর্তযুক্ত ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এরপরপরই বড়সড় হামলা চালালো রাশিয়া।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো নিশ্চিত করেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে ধংসাত্মক ছিল।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার
  • নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান
  • জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
  • চুক্তি সই, বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান